স্কোয়াডে নেই, তবুও অনুশীলনে রাব্বি
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

স্কোয়াডে নেই, তবুও অনুশীলনে রাব্বি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৩ ০২:০৯:৪৭ পূর্বাহ্ন

স্কোয়াডে নেই, তবুও অনুশীলনে রাব্বি

ফাইল ছবি


আফগানিস্তান বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশের সামনে এখন সাদা বলের সিরিজ। আর আফগানদের বিপক্ষে আসন্ন এই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে মিরপুরে চলেছে টাইগারদের তিন দিনের অনুশীলন ক্যাম্প।  

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও রয়েছেন চলমান এই ক্যাস্পে। সৌম্য সরকার ছাড়াও এই ক্যাম্পে অনুশীলন করছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। মূলত টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই ক্যা,পে যোগ দিয়েছেন এই দুই ক্রিকেটারকে।

সামনে আইসিসির টুর্নামেন্ট থাকায় অনেক ক্রিকেটারকেই বাজিয়ে দেখতে চাইছেন প্রধান কোচ। তবে কি সৌম্যর মতো রাব্বিও রয়েছেন হাথুরুর পরিকল্পনায়? 

আপাতত ঘরোয়া ক্রিকেটে কোনো খেলা না থাকায় নিজ উদ্যোগেই বোলিং অনুশীলন করছিলেন রাব্বি। যে কারণে গতকাল বৃহস্পতিবার জিম সেশনে আসলে হাথুরু তাকে নেটে বোলিং অনুশীলন করতে বলেন। এমনকি শনিবার সকালেও রাব্বিকে অনুশীলনে আসতে বলেছেন হাথুরু। 

এর আগে ২০১৬ সালে হাথুরুসিংহের অধীনেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রাব্বির। এরপর সাদা পোশাকে রাব্বি খেলেছেন আরো ৬টি টেস্ট। সবশেষ জাতীয় দলে খেলেছেন ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এছাড়া ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজে ডাক পান রাব্বি। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ডাক পেলেও কোন ম্যাচ না খেলেই দল থেকে বাদ পড়েন।  


জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক