বিপিএলে বরিশালের হয়ে খেলবেন না সাকিব!
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

বিপিএলে বরিশালের হয়ে খেলবেন না সাকিব!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৩ ০১:১৭:৩৪ পূর্বাহ্ন

বিপিএলে বরিশালের হয়ে খেলবেন না সাকিব!

সাকিব আল হাসান


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। তবে ২০২৪ আসরে তাকে নতুন কোনো ঠিকানায় দেখা যেতে পারে। জানা গেছে, ঢাকা ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলতে পারেন সাকিব। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

দেশের একটি জাতীয় দৈনিকের খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সবশেষ দুই মৌসুম ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলেছেন সাকিব। গত ২০২২ বিপিএলের ফাইনালেও খেলেছিল দলটি। যদিও শেষ পর্যন্ত তারা শিরোপা জিততে পারেনি।

এছাড়া সবশেষ মৌসুমে প্লে-অফেও জায়গা করে নিয়েছিল বরিশাল। তবে শেষ চারে পরাজিত হয়ে বাদ পড়ায় সাকিবের একাগ্রতা নিয়ে প্রশ্ন তোলে ফ্র্যাঞ্চাইজিটি। যে কারণে বিষয়টি ইতিবাচকভাবে নেননি এই বিশ্বসেরা অলরাউন্ডার। সেই ধারাবাহিকতায় তিনি আগামী মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির জার্সি গায়ে না জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী বছরের ৬ ফেব্রুয়ারি পরবর্তী বিপিএল আসর মাঠে গড়ানোর কথা ছিল। তবে জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে যেতে পারে আসরটি। বিসিবির গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক গতকাল (২৪ জুন) বিসিবিতে সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার সময় নিশ্চিত করেছেন।

মল্লিক বলছিলেন, ‘বিপিএল কবে শুরু করতে পারি, সেই আলোচনা আমাদের একটি বোর্ড মিটিংয়ে হয়েছে। সেখানে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, জাতীয় নির্বাচনের পরপরই আমরা বিপিএল করব। জাতীয় নির্বাচন জানুয়ারীর প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছে পত্রপত্রিকায়। সেক্ষেত্রে আমরা ১০ তারিখ বা এর আগে-পরে একটা উপযুক্ত তারিখ দেখে বিপিএল শুরু করব। জানুয়ারিতে শুরু করে আবার ফেব্রুয়ারিতেই শেষ করতে হবে। কারণ এরপরই জাতীয় দলের শ্রীলঙ্কা সিরিজ আছে।’

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক