দিরাইয়ে বিদ্যুতে প্রাণ গেল যুবকের
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৬ AM

দিরাইয়ে বিদ্যুতে প্রাণ গেল যুবকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৩ ০৭:৪৬:২৯ AM

দিরাইয়ে বিদ্যুতে প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি


সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক যুবকের। শুক্রবার (০৭ জুলাই) ফজরের নামাজের পর উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক আতিকুল (২৫)  ভাটিপাড়া গ্রামের আব্দুর রিজিকের ছেলে।

জানা যায়, ফিকুল মিয়া নামে একজন স’মিলে শব্দ শুনতে পেয়ে স’মিলের মালিক জমির হোসেনকে জানায়। তৎক্ষণিক মিলে এসে দেখেন স’মিলে লাকড়ি বানানোর কাজে নিযুক্ত শ্রমিক আতিকুল মাটিতে পড়ে আছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকায় মেইন সুইচ বন্ধ করেও তাকে বাঁচানো যায়নি।পরে স্হানীয় ইউপি সদস্য ছামিন নুর দিরাই থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে।

বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ওসি (তদন্ত) আকরাম হোসেন জানান, আমি ঘটনাস্থলে গিয়েছি।স’মিলে কাজ করতে গিয়ে শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী