সিলেট-তামাবিল সড়কে পরিবহন শ্রমিক ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০০ AM

সিলেট-তামাবিল সড়কে পরিবহন শ্রমিক ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৭/২০২৩ ০৩:৪৩:১৯ AM

সিলেট-তামাবিল সড়কে পরিবহন শ্রমিক ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা

ছবি সংগৃহীত


চিকনাগুল ইউনিয়নের ঘাটের চটি এলাকায় উপজেলার প্রবেশ মুখে বাস-ও মিনি বাস পরিবহন শ্রমিকরা এসে অটোরিকশা সিএনজি লেগুনাসহ সকল ধরনের ছোট পরিবহনকে জৈন্তাপুর উপজেলা সদরে যাতায়াতে যাত্রীসহ বাধা প্রদান করে। এসময় সিলেট বাস ও মিনিবাস পরিবহন শ্রমিকরা স্থানীয় জনসাধারণের তোপের মুখে পড়ে স্থান ত্যাগ করতে বাধ্য হয়। এতে হাজারো যাত্রী ও শত শত পরিবহন জন দুর্ভোগের হাত থেকে রক্ষা পায়।

জানা যায়, মঙ্গলবার ১০ জুলাই দুপুরে উপজেলার চিকনাগুল ইউনিয়নের জৈন্তাপুর প্রবেশদ্বারে বাস ও মিনি বাস পরিবহন শ্রমিকরা ছোট গাড়ি ও যাত্রী যাতায়াতে বাধা প্রদান করে জন দুর্ভোগের সৃষ্টি করে। খবর পেয়ে ঘাটের চটি এলাকার ছাত্র যুবকসহ সর্বস্তরের সাধারণ মানুষ রাস্তায় যান চলাচলে বাধাদানকারী শ্রমিকদের কে তাড়িয়ে দেয়। স্থানীয় মানুষদের তোপের মুখে পড়ে পরিবহন শ্রমিকরা স্থান ত্যাগ করতে বাধ্য হয় এবং পুনরায় যান চলাচল ও যাত্রী যাতায়াত সচল হয়।

জৈন্তিয়া-১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভায় সিলেট-টু তামাবিল-জাফলং-কানাইঘাট ও গোয়াইনঘাট সড়কে বাস-মিনিবাস চলাচল বন্ধ ঘোষনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জৈন্তিয়া ১৭পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী। জৈন্তিয়া গেইটে সতেরো পরগণা সালিশ সমন্বয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে চিকনাগুলের সর্বস্থরের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ। সোমবার ১০ জুলাই রাতে দরবস্ত বাজার মসজিদ প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব