জৈন্তা বার্তা
দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার বিকেলে তিনি নগরীর ব্লু ওয়াটার শপিং সিটিতে জৈন্তা বার্তার কার্যালয়ে আসেন এবং সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় বাণিজ্যমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি রেজাউল করিম নাচন।
পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ব্লু ওয়াটার শপিং সিটির জেনারেল ম্যানেজার মিঠু দত্ত সহ অনেকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক জৈন্তা বার্তার সম্পাদক ফারুক আহমদ, নির্বাহী সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, বার্তা সম্পাদক আনন্দ সরকার, সহকারী বার্তা সম্পাদক রাজীব রাসেল, নিজস্ব প্রতিবেদক শাহজাহান চৌধুরী ও কম্পিউটার ইনচার্জ আব্দুল লতিফসহ জৈন্তাবার্তা পরিবারের সদস্যরা।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




