সিলেটে ১৯ বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

সিলেটে ১৯ বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১০/২০২৬ ১০:০৬:১২ অপরাহ্ন

সিলেটে ১৯ বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

সংগৃহীত


সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ২৭ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় পন্ডস ফেসওয়াশ ও জিলেট গার্ড রেজার।

রোববার (১৮ অক্টোবর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিদারা নামক স্থানে অভিযান চালায়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫৩৫ পিস ভারতীয় পন্ডস ফেসওয়াশ এবং ৩৭ হাজার ৭৪৫টি জিলেট গার্ড রেজার জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের সিজারমূল্য ২৭ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) গোয়েন্দা তৎপরতাসহ বিভিন্ন অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা ও চোরাচালানবিরোধী কার্যক্রম জোরদারে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ: