বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রে প্তা র
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

দুর্নীতির মামলা

বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১০/২০২৬ ০৬:৪৩:২৬ অপরাহ্ন

বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রে প্তা র

সংগৃহীত


দুর্নীতির মামলায় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি সূত্র। এর আগে, গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করে কাতার পুলিশ। ইন্টারপোল মেইলের মাধ্যমে দুদককে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, গত বছরের ১১ নভেম্বর দুর্নীতির মামলায় আসামি বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানের দুটি ফ্ল্যাট ক্রোক ও দশটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন আদালত। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের জুলাই মাসে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার নামে মামলা করে দুদক।

শেখ আবদুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ২০২১ সালের ১২ জুন বিমান বাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং ২০২৪ সালের ১১ জুন অবসরে যান।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ: