জৈন্তাপুরে ৯৬ বোতল ম/দ জ/ব্দ, আ/টক ১
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

জৈন্তাপুরে ৯৬ বোতল ম/দ জ/ব্দ, আ/টক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১০/২০২৬ ০১:৩৩:২৬ অপরাহ্ন

জৈন্তাপুরে ৯৬ বোতল ম/দ জ/ব্দ, আ/টক ১


সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশার বনেট তল্লাশি করে ৯৬ বোতল বিদেশি ম/দ জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ। এ সময় ম/দ বহনের অভিযোগে অটোরিকশার চালক নুরুল ইসলাম আকাশকে (২৭) আটক করা হয়েছে। জব্দ করা ম/দের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩৬ হাজার টাকা।

রোববার (১৮ অক্টোবর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে শাপলা ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিলেট-থ-১১-৬৯০২ নম্বরের সিএনজিচালিত অটোরিকশাটির বনেট তল্লাশি করে ম/দগুলো জব্দ করা হয়। একইসঙ্গে অটোরিকশাটিও জব্দ করে পুলিশ।

আটক নুরুল ইসলাম আকাশ সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাহেববাজার রোডের লীলাপাড়া ছড়ারপাড় গ্রামের তাজুল ইসলামের ছেলে।

জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মাসুদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়ার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, মা/দকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মা/দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর তাকে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

জৈন্তাবার্তা/আরআর