গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে অ ভি যা ন ৪ টি লিষ্টার মেশিন ধ্বংস ও জরিমানা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে অ ভি যা ন ৪ টি লিষ্টার মেশিন ধ্বংস ও জরিমানা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ০৬:২৭:২৬ অপরাহ্ন

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে অ ভি যা ন ৪ টি লিষ্টার মেশিন ধ্বংস ও জরিমানা

সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উদ্দিন এর নেতৃত্বে গোয়াইনঘাট সদর হতে বাংলাবাজার, বালির হাওর, নাইন্দার হাওর, মুকতলা, উত্তর হাতিরপাড়া ও বুধিগাঁও এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি লিস্টার মেশিন ধ্বংস করা হয় এবং বালুভর্তি ১টি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয়। ৫ টি মামলায় ৫ জন ব্যক্তিকে ৩,৫০,০০০(তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, একদল অসাধু চক্র দীর্ঘদিন ধরে উপজেলার ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর থেকে সেখানে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৪ টি লিস্টার মেশিন ধ্বংস/অকার্যকর করা হয় এবং বালুভর্তি ১টি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয়। ৫ টি মামলায় মোট ৫ জন ব্যক্তিকে ৩,৫০,০০০ (তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করে আদায় করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন বলেন, ইজারা বহির্ভূত ও পরিবেশগত সংকটাপন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য ও সরকারি প্রাকৃতিক সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক