মাধবপুরে ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

মাধবপুরে ছাত্রলীগ নেতা গ্রে/প্তার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ০২:৪৪:১৮ অপরাহ্ন

মাধবপুরে ছাত্রলীগ নেতা গ্রে/প্তার


হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মাধবপুর থানার অধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকতিয়ার মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সিরাজুল ইসলাম উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া গ্রামের মিয়াব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাধবপুরে পুলিশের গাড়ি ও ডাকবাংলো ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় তদন্তে সিরাজুল ইসলামের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সিরাজুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু