দুর্গাপূজার শান্তিপূর্ণ উদ্‌যাপনে সব ধর্মের মানুষের সহযোগিতা চান আইজিপি
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

দুর্গাপূজার শান্তিপূর্ণ উদ্‌যাপনে সব ধর্মের মানুষের সহযোগিতা চান আইজিপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৬ ০৯:৫৬:২৪ অপরাহ্ন

দুর্গাপূজার শান্তিপূর্ণ উদ্‌যাপনে সব ধর্মের মানুষের সহযোগিতা চান আইজিপি

সংগৃহীত


পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব।আজ শুক্রবার রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করে আইজিপি বলেন, দুর্গাপূজার মূল চেতনা অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করা। এ চেতনাকে ধারণ করে সবাইকে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

তিনি বলেন, সারাদেশে ৩১ হাজারের বেশি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ লাখেরও বেশি সদস্য দায়িত্ব পালন করছেন। পূজা উদ্‌যাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। দায়িত্ব পালনের পরও একটি পক্ষ থেকে বলা হচ্ছে, নিয়ন্ত্রিতভাবে পূজা ও কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, বিষয়টি দুঃখজনক। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সুযোগ নিতে চায়, তারা এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে।আইজিপি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত দিক-নির্দেশনা দিচ্ছেন। তার কর্মতৎপরতা ও দায়িত্বশীলতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উৎসাহিত করছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক