জগন্নাথপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি কয়ছর আহমদ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

জগন্নাথপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি কয়ছর আহমদ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ০১:৩৩:০৩ অপরাহ্ন

জগন্নাথপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি কয়ছর আহমদ


সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, আপনারা নির্ভয়ে আপনাদের দুর্গাপূজা উৎসব পালন করুন। সরকার আপনাদের পাশে আছে।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। কিছু দুষ্ট লোক এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়, তাই সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায় আপনাদের সুরক্ষায় নিয়োজিত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতা-কর্মীরাও প্রতিটি মণ্ডপ এলাকায় সার্বিক সহযোগিতা প্রদান করবে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে শহরের কেন্দ্রীয় জগন্নাথ জিউর আখড়ায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি কয়ছর আহমদ বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে সনাতন ধর্মাবলম্বী ভোটাররা আমাকে বিশ্বাস করে বিপুল ভোটে নির্বাচিত করায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা জনগণের ভোটে নির্বাচিত হন, তাদের জবাবদিহিতা থাকে। আমি মনে করি, আপনাদের নিকট আমার দায়বদ্ধতা রয়েছে। আর সেই জবাবদিহিতার জায়গা থেকেই আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। সুতরাং, নির্দ্বিধায় আপনারা আপনাদের উৎসব উদযাপন করুন।

নিজের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে দেশের উন্নয়নে কাজ শুরু করেছেন। বেশ কিছু মেগা প্রকল্প ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে। এরই ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকা জগন্নাথপুরের কলকলিয়া ও চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ‘পাইট প্রকল্পের’ কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে জগন্নাথপুর পৌরসভাসহ অন্যান্য ইউনিয়নেও এই উন্নয়ন কাজ শুরু হবে। এ সময় তিনি জগন্নাথপুরের সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা চান।

মন্দির উন্নয়ন কমিটির সভাপতি বিভাস দেবের সভাপতিত্বে ও শশীকান্ত গোপের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন, জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক ও পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ মতিন, যুক্তরাজ্য বিএনপির সদস্য মির্জা লিকছন, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন দেব।

এর আগে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বাসুদেব বাড়ি আনন্দময়ী পূজামণ্ডপ এবং বাসুদেব পাড়ায় দাস সম্প্রদায়ের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক