সুনামগঞ্জ সদর হাসপাতালে লিফটের দুরবস্থায় দুর্ভোগের শেষ নেই
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

সুনামগঞ্জ সদর হাসপাতালে লিফটের দুরবস্থায় দুর্ভোগের শেষ নেই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ১০:৫৯:৩২ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সদর হাসপাতালে লিফটের দুরবস্থায় দুর্ভোগের শেষ নেই

সংগৃহীত


সুনামগঞ্জ ২৫০শয্যা সদর হাসপাতলে রোগীদের দুর্ভোগের যেন শেষ নেই। বিশেষ করে হাসপাতালের রোগীদের জন্য ওঠানামা করা একমাত্র লিফটের অবস্থা খুবই নাজুক। ফলে গুরুতর নিচতলা থেকে উপর তলার বিভিন্ন ওয়ার্ডে নিতে স্বজনদের বেকায়দায় রোগীদের পড়তে হচ্ছে।

সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে রোগীদের একতলা থেকে অন্য তলায় নেওয়ার একমাত্র ভরসা লিফট। কিন্তু সেটির নাজুক অবস্থায় দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীদের নিচতলা থেকে ওপরের ওয়ার্ডে নিতে বিপাকে পড়ছেন স্বজনরা। এতে ব্যাহত হচ্ছে রোগীদের স্বাভাবিক চলাচল ও চিকিৎসাসেবা।

সাফিয়ার সঙ্গে আসা তার স্বামী হেমায়েত মিয়া জাগো নিউজকে বলেন, একটি হাসপাতালে ডাক্তার সংকট, ওষুধ সংকট শেষে লিফটও নষ্ট, ভোগান্তির যেন শেষ নেই। তাহলে জেলা পর্যায়ে এমন হাসপাতাল দিয়ে কি হবে।

‘২০২২ সালের বন্যায় লিফট ডুবে যাওয়ায় সমস্যা বেড়েছে। তবে লিফটগুলো এখনো অকার্যকর ঘোষণার সময় হয়নি। আবার মেরামত না করলেও চলছে না। কয়েকদিন আগে আলাদা আলাদাভাবে গণপূর্ত অধিদপ্তরে চিঠি পাঠিয়ে নতুন লিফটের বরাদ্দ ও মেরামত বাবদ বরাদ্দের জন্য চিঠি পাঠানো হয়েছে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা।’

সুনামগঞ্জ সদর হাসপাতাল ২০১২ সালে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হয়। সে সময় নির্মিত আটতলা ভবনে রোগী ও স্বজনদের ওঠানামার জন্য দুটি লিফট চালু করা হয়। তবে চালুর পর থেকেই মাঝেমধ্যে লিফট দুটি বিকল হয়ে পড়ত। ২০২২ সালে সুনামগঞ্জে ভয়াবহ বন্যার পানিতে ডুবে লিফটের অবস্থা আরও খারাপ হয়। বর্তমানে চলন্ত অবস্থায় প্রায়ই লিফট বন্ধ হয়ে যায়। এতে ভেতরে আটকে পড়েন রোগী ও স্বজনরা। এরপরও জোড়াতালি দিয়ে কোনোভাবে একটি লিফট চালু রাখা হলেও অন্যটি বন্ধ থাকছে। এভাবেই প্রায় চার বছর ধরে চলছে লিফট দুটির কার্যক্রম।

হাসপাতালে আসা মুজাহিদ মিয়া জাগো নিউজকে বলেন, হাসপাতালের অষ্টম তলায় আমার ভাতিজা হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। তাকে দেখার জন্য হাসপাতালে এসে লিফটে উঠতেই লিফট একটু চলে পরে বন্ধ হয়ে যায়। আমিসহ ভেতরে কয়েকজন আটকা পড়ি। পরে কয়েকজন মিলে কষ্ট করে হাত দিয়ে লিফটের দরজা খুলে বাইরে বের হতে হয়েছে।

হাসপাতালে আসা তামান্না বেগম জাগো নিউজকে বলেন, পা নিয়ে ভালো করে হাঁটতে পারি না। তারপরেও ৫ তলার হেঁটে উঠতে হয়। কারণ লিফটের ভরসা নেই, যে কোনোও সময় বন্ধ হয়ে যায়।

‘আমি দায়িত্ব নিয়েছি বেশিদিন হয়নি। ডাক্তার সংকটসহ নানা সমস্যা আছে। তবে হাসপাতালে এসে ভর্তি হওয়া রোগীরা প্রথমেই এসে লিফটের সমস্যায় পড়েন। যেখানে চারটি লিফট প্রয়োজন। সেখানে আছে দুটি। তাও একটি নষ্ট। গণপূর্ত বিভাগ এই সমস্যার সমাধানের জন্য কাজ করছে।’

হাসপাতালে আসা মামুন মিয়া জাগো নিউজকে বলেন, হাসপাতালে রোগীরা আসে নানা সমস্যায় পড়ে। কিন্তু এখানে এসে দেখা যায় হাসপাতালের ওই সমস্যার কারণে রোগীদের নানা ভোগান্তি। সরকারের কাছে অনুরোধ হাওর এলাকার এত বড় হাসপাতালের সব সমস্যা দূর করে দ্রুত সঠিক চেকিসা সেবার ব্যবস্থা করে দেওয়া হোক।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, হাসপাতালের লিফট দুটির অবস্থা অনেক খারাপ সেটা অস্বীকার করার সুযোগ নেই। কারণ আমি নিজেও লিফটে না গিয়ে হেঁটে উঠি।

‘একটি হাসপাতালে ডাক্তার সংকট, ওষুধ সংকট শেষে লিফটও নষ্ট, ভোগান্তির যেন শেষ নেই। তাহলে জেলা পর্যায়ে এমন হাসপাতাল দিয়ে কি হবে।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আশরাফুল ইসলাম সোহাগ জাগো নিউজকে বলেন, আমি দায়িত্ব নিয়েছি বেশিদিন হয়নি। ডাক্তার সংকটসহ নানা সমস্যা আছে। তবে হাসপাতালে এসে ভর্তি হওয়া রোগীরা প্রথমেই এসে লিফটের সমস্যায় পড়েন। যেখানে চারটি লিফট প্রয়োজন। সেখানে আছে দুটি। তাও একটি নষ্ট। গণপূর্ত বিভাগ এই সমস্যার সমাধানের জন্য কাজ করছে।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ম্যোল্লা রবিউল ইসলাম বলেন, ৮ তলা ভবনের হাসপাতালে লিফট দুটিই আছে। লিফট বাড়ানোর সুযোগ কম। আলাদাভাবে করতে হলে ক্যাপসুল লিফট করা লাগবে। তাতে নানা ঝামেলা রয়েছে।

তিনি আরও বলেন, ২০২২ সালের বন্যায় লিফট ডুবে যাওয়ায় সমস্যা বেড়েছে। তবে লিফটগুলো এখনো অকার্যকর ঘোষণার সময় হয়নি। আবার মেরামত না করলেও চলছে না। কয়েকদিন আগে আলাদা আলাদাভাবে গণপূর্ত অধিদপ্তরে চিঠি পাঠিয়ে নতুন লিফটের বরাদ্দ ও মেরামত বাবদ বরাদ্দের জন্য চিঠি পাঠানো হয়েছে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি