জগন্নাথপুরে দু/র্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

জগন্নাথপুরে দু/র্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০৮:৫৪:৫৪ অপরাহ্ন

জগন্নাথপুরে দু/র্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া

সংগৃহিত


‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা শিমুল আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোনো দুর্যোগের প্রাথমিক আঘাত আসে মানুষের ঘর থেকেই। তাই দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি ও পারিবারিক পর্যায় থেকে সচেতনতা গড়ে তুলতে হবে। সঠিক প্রস্তুতি, প্রশিক্ষণ ও সচেতনতাই দুর্যোগের ঝুঁকি বহুলাংশে কমিয়ে একটি দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে সহায়তা করতে পারে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু।

এ সময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার উপপরিদর্শক নূর হোসেন, জগন্নাথপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাহ্ উদ্দিন মিটু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জগন্নাথপুর উপজেলা শাখার আহ্বায়ক বাপ্পু রায়, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিজন রায় ও সাধারণ সম্পাদক বিভাস দেসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্যোগ মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করেন।


জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন