শাবিপ্রবিতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘SUST Water Mist Sprayer’ উদ্বোধন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শাবিপ্রবিতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘SUST Water Mist Sprayer’ উদ্বোধন

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০৬:০৭:৫৯ অপরাহ্ন

শাবিপ্রবিতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘SUST Water Mist Sprayer’ উদ্বোধন

সংগৃহীত


ক্যাম্পাসের ধুলাবালি নিয়ন্ত্রণ, বাগানে পানি ছিটানো এবং অবকাঠামো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বহুমুখী ‘SUST Water Mist Sprayer’ উদ্ভাবন ও নির্মাণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগ। বিভাগের নিজস্ব নকশা ও কারিগরি দক্ষতায় তৈরি এই প্রযুক্তির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে স্প্রেয়ারটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

স্প্রেয়ারটি ক্যাম্পাসের ধুলাবালি নিয়ন্ত্রণ, বিভিন্ন বাগানে পানি ছিটানো এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো পরিষ্কার-পরিচ্ছন্ন ও ধৌত করার কাজে ব্যবহার করা যাবে। উদ্ভাবনী এ উদ্যোগ বাস্তবায়নে সিইই বিভাগের শিক্ষার্থী, ল্যাব কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের পরামর্শ, উৎসাহ ও নিরলস প্রচেষ্টায় প্রযুক্তিটি নির্মিত হয়।

বিভাগটির এ উদ্যোগের প্রশংসা করে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, ভবিষ্যতে শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই নয়, নগর ও জাতীয় পর্যায়েও পরিবেশগত সমস্যা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা-সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের উদ্ভাবনী প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উদ্ভাবিত ট্রাইসাইকেলের মতো শাবিপ্রবির এ উদ্যোগও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্ভাবনী সক্ষমতার একটি উল্লেখযোগ্য উদাহরণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, বাস্তব পরিবেশে কার্যকরভাবে ব্যবহারের মাধ্যমে ‘SUST Water Mist Sprayer’ ক্যাম্পাসের পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক আহমদ কবির চৌধুরী, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ‘বিজয় ২৪’ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির এবং সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসাইন শিকদার। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল