ছবি:সংগৃহীত
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রায় ৫০ হাজার টাকার অনুদান পেয়েছে সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আহমদনগর কাংলাজান এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন চিশতীয়া সমাজকল্যাণ পরিষদ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সুনামগঞ্জ সমাজসেবা কমপ্লেক্সের ষষ্ঠ তলার সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের চেক গ্রহণ করেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহনুর আহমদ চিশতী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ও অসহায় মানুষের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম।
চিশতীয়া সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ জানান, মন্ত্রণালয়ের এ অনুদান সংগঠনটির চলমান সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে। ভবিষ্যতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগ আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
এ সময় সংগঠনের সামাজিক কার্যক্রম আরও বেগবান করতে যুবসমাজকে এর সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




