কুলাউড়ায় দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

কুলাউড়ায় দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০৪:৩৭:৫১ অপরাহ্ন

কুলাউড়ায় দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা

সংগৃহিত


‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতির মাধ্যমে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। দুর্যোগের ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করার পাশাপাশি টেকসই উন্নয়ন ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস পাল, কুলাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মছব্বির আলী এবং সিনিয়র সাংবাদিক ময়নুল হক পবন প্রমুখ।

আলোচনা সভার আগে উপজেলা পরিষদের সামনে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এতে রেলওয়ে জুনিয়র বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অগ্নিনির্বাপণ মহড়া অগ্নিনিরাপত্তা বিষয়ে মানুষের সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের মহড়ার মাধ্যমে আগুন লাগলে দ্রুত ও নিরাপদে পরিস্থিতি মোকাবিলা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে বাস্তব ধারণা পাওয়া যায়।

তাঁরা আরও বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, বজ্রপাত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ বিভিন্ন ধরনের দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার করা জরুরি।

দুর্যোগ মোকাবিলায় প্রতিটি পরিবারকে জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে আগাম ধারণা রাখা, বাড়িঘর ও কর্মস্থল নিরাপদ রাখা, জরুরি যোগাযোগ নম্বর সংরক্ষণ, প্রয়োজনীয় ওষুধ ও শুকনো খাবার প্রস্তুত রাখা, নিরাপদ আশ্রয়স্থল সম্পর্কে জানা এবং সরকারি সতর্কবার্তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল