প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ানো হয়েছে: এমপি ফয়সল
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ানো হয়েছে: এমপি ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০২:৪৯:২৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ানো হয়েছে: এমপি ফয়সল


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেছেন, প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ ছিল। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বরাদ্দ ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১১৯টি পূজামণ্ডপে ৭১ টন ৪০০ কেজি চালের সরকারি বরাদ্দ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাধবপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। বিএনপি সরকার সব ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। মাধবপুর ও চুনারুঘাটসহ সারা দেশে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসন কাজ করছে।

এমপি ফয়সল বলেন, ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি নেতাদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে তিনি সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, মাধবপুর পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন, পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য, স্বপন রায়সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক