সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ছাত্রকে ধ/র্ষ/ণের মামলায় প্রধান শিক্ষককে গ্রে/প্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) আ/সামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে সোমবার (১২ অক্টোবর) বিকেলে মছলম উদ্দিন একাডেমি থেকে তাকে গ্রে/প্তার করা হয়।
গ্রে/প্তারকৃত প্রধান শিক্ষকের নাম এনামুল ইসলাম (৫৩)। তিনি কানাইঘাট উপজেলার ধর্মপুর গ্রামের ইসলাম আলীর ছেলে এবং মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রকে গত ৭ অক্টোবর স্কুলের একটি কক্ষে ডেকে নিয়ে ধ/র্ষণ করার অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ক্ষুব্ধ জনতা এবং স্কুলের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক এনামুল হককে সোমবার স্কুলের অফিস কক্ষে আটকে রাখেন।
গোলাপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক এনামুল ইসলামকে ধ/র্ষ/ণের অভিযোগে স্থানীয়রা আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আ/টক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মা/মলা করেছেন।
জৈন্তাবার্তা/আরআর




