জৈন্তাপুরে নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার পেল শতাধিক শিক্ষার্থী
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

জৈন্তাপুরে নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার পেল শতাধিক শিক্ষার্থী

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০১:৩৫:৩৬ অপরাহ্ন

জৈন্তাপুরে নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার পেল শতাধিক শিক্ষার্থী


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটের জৈন্তাপুরে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শতাধিক শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।

এর আগে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এবতেদায়ি, দাখিল ও ফাজিল পর্যায়ের শিক্ষার্থীরাও বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, ইসলামি সংগীত ও গজল, কবি নজরুল রচিত হামদ-নাত, একক অভিনয়, একক নৃত্য, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, নির্ধারিত বক্তৃতা ও উপস্থিত বক্তৃতা। কবির বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’, ‘মানুষ’, ‘নারী’, ‘সংকল্প’ ও ‘কাণ্ডারি হুঁশিয়ার’সহ বিভিন্ন কবিতা আবৃত্তির পাশাপাশি শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য ও সংগীতভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেয়।

রচনা প্রতিযোগিতায় ‘তারুণ্য ও নজরুল’, ‘আমার চোখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’ এবং ‘নজরুল সাহিত্য ও সংগীতে ইসলামের সাম্যের ধারণা’সহ বিভিন্ন বিষয় নির্ধারণ করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কবির বিভিন্ন বয়স ও রূপ তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশ করে।

পুরস্কার বিতরণ শেষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা একক ও দলীয় নজরুলসংগীত, নৃত্য, ইসলামি সংগীত এবং কবিতা পরিবেশন করে। তাদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজয় চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন মীর, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রুহুল আমিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল এবং বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়জুর রহমান, ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শোয়েব আহমেদ এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাজেদ আহমেদ তারেকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পুরস্কার বিতরণ ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জৈন্তাপুরে নজরুল বর্ষ-২০২৬ উদযাপনের উপজেলা পর্যায়ের এ আয়োজন সম্পন্ন হয়।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা