মাধবপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

মাধবপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৬ ০৪:৪২:৩০ অপরাহ্ন

মাধবপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি:সংগৃহীত


‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’-এই প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ, মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেজিয়া সুলতানা তরফদার, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী এবং মাধবপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমুখ।

আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে মেয়েদের সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সভা শেষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক