সিলেটের ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাজু, সম্পাদক কাহির
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

সিলেটের ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাজু, সম্পাদক কাহির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৬ ০৭:৫৪:২৭ অপরাহ্ন

সিলেটের ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাজু, সম্পাদক কাহির

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে ভোটের মাধ্যমে মো. রাজু মিয়া সভাপতি, মো. কাহির আহমেদ সাধারণ সম্পাদক এবং মো. রাজন মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (১১ অক্টোবর) রাতে নগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের নতুর বাজার সোনালী আবাসিক এলাকায় আয়োজিত সম্মেলন ও কাউন্সিলে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চান মিয়া বাচুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এ সময় মহানগর বিএনপির জ্যেষ্ঠ নেতারা এবং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে ওয়ার্ডের পাড়া কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন করা হয়। কাউন্সিলে মোট ১৮০ ভোটের মধ্যে ১৭৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে মো. রাজু মিয়া ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. তৈমুর রাজা ৭২ ভোট এবং মো. আব্দুল আজিজ ১৭ ভোট পান।

সাধারণ সম্পাদক পদে মো. কাহির আহমেদ ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাব্বির হোসাইন জামিল ৬১ ভোট এবং মো. রুবেল মিয়া ৪৩ ভোট পান।

সাংগঠনিক সম্পাদক পদে মো. রাজন মিয়া ১০২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. শিব্বীর আলী পান ৭৩ ভোট।

কাউন্সিল শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট সাজেদুল ইসলাম সজীব ও অ্যাডভোকেট মনজুর ইলাহী সামি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক