সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ১২:২৭:৫৭ পূর্বাহ্ন

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর দক্ষিণ সুরমার লাউয়াই, সুরমা আবাসিক এলাকা এবং ৯ নম্বর ওয়ার্ডের তপোবন আবাসিক এলাকা পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সোমবার বিকেল ও সন্ধ্যায় এসব এলাকা পরিদর্শনকালে তিনি সড়ক ও ড্রেনের সংস্কারকাজ ঘুরে দেখেন এবং কাজের গুণগত মান তদারকি করেন। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত মান বজায় রেখে যথাযথভাবে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন সিসিক প্রশাসক। তিনি এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. জহির বিন আলম, নূরজাহান মহিলা কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, অধ্যাপক আবুল বায়েছ, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, সহকারী প্রকৌশলী দেবব্রত তালুকদার, লিপু সিংহ ও কামরুজ্জামান কামরুল, তপোবন হাউজিং সোসাইটির সভাপতি মুহিত চৌধুরী, ব্যবসায়ী মো. মাহমুদুল হোসেন সেজু, মোফাজ্জল খান, মকবুল হোসেন, ইঞ্জিনিয়ার মাসুম আহমেদ, আ ন ম ওহিদ কনা মিয়া, সাংবাদিক আবু জাবের, মাইদুল ইসলাম ও রফিকুল ইসলাম খান প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক