নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা জরুরি: পুলিশ কমিশনার
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা জরুরি: পুলিশ কমিশনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০৩:৩৯:৩১ অপরাহ্ন

নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা জরুরি: পুলিশ কমিশনার

ছবি:সংগৃহীত


সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, জনসচেতনতা বৃদ্ধিও জরুরি। চালক, পথচারী ও যাত্রীরা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর শাহী ঈদগাহ এলাকার স্কলার্সহোমে আয়োজিত জনসচেতনতামূলক শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সিলেট নগরীর যানজট নিরসনে নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং এবং যাত্রী ওঠানামা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে সারোয়ার মুর্শেদ শামীম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। সাম্প্রতিক এক সমীক্ষার তথ্য উল্লেখ করে তিনি বলেন, দেশে সড়ক দুর্ঘটনায় নিহতদের ১৫ শতাংশই শিক্ষার্থী। তাই রাস্তায় চলাচলের সময় শিক্ষার্থীদের আরও সতর্ক থাকতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে।

তিনি মহাসড়কে চলাচলের অনুপযোগী বা নিষিদ্ধ যানবাহনে যাতায়াত না করার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। একটি সুন্দর ও সুশৃঙ্খল নগরী গড়ে তুলতে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিদিনের যাতায়াতে সামান্য অসচেতনতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই সড়কে চলাচলের সময় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

সড়ক দুর্ঘটনা রোধে নিসচার দীর্ঘ ৩৩ বছরের কার্যক্রমের প্রশংসা করে পুলিশ কমিশনার বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়।

নিসচা সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত। অনুষ্ঠান পরিচালনা করেন স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার জ্যেষ্ঠ শিক্ষক মো. মুস্তাফিজুর রহমান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরটিএ সিলেটের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ডালিম উদ্দিন, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) সাইফুল ইসলাম, স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনির আহমদ কাদেরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি এম. এ. বাতেন এবং সহকারী পুলিশ কমিশনার মুহিবুর রহমান। এ ছাড়া পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম, নিসচা সিলেট জেলা শাখার সহসভাপতি আব্দুল হাছিব ও সহসাধারণ সম্পাদক মো. সাহেদুর রহমান সাহেদ বক্তব্য দেন।

এ সময় নিসচা সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক সোহেল চৌধুরী, প্রচার সম্পাদক শাহীন আহমদ, প্রকাশনা সম্পাদক আজমল আলী, কার্যকরী সদস্য মো. শরিফ আহমদ, আহমেদ ফুহাদ বিন রাশিদ, এমদাদুল হক লিপন, মো. আফজাল হোসেন খান, মো. হাফিজুর রহমান, শরিফ গাজী, দিদারুল ইকবালসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বার্তাপ্রেরক: শাহীন আহমদ, প্রচার সম্পাদক, নিসচা সিলেট জেলা শাখা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক