হবিগঞ্জের অলিপুরে ট্রাকের ধা/ক্কায় মোটরসাইকেল আরোহী নি/হ/ত
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

হবিগঞ্জের অলিপুরে ট্রাকের ধা/ক্কায় মোটরসাইকেল আরোহী নি/হ/ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ০৫:১১:৪৭ অপরাহ্ন

হবিগঞ্জের অলিপুরে ট্রাকের ধা/ক্কায় মোটরসাইকেল আরোহী নি/হ/ত

ছবি:সংগৃহীত


সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের অলিপুর এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে লাখাই উপজেলার মোড়াকরি গ্রাম থেকে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি অলিপুর এলাকার উদ্দেশে রওনা দেন আব্দুল খালেক। পথে মহাসড়কের অলিপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইমরুল সাহেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি
৪২ ওয়ার্ডের প্রতিটি সড়ক উন্নয়নের আওতায় আনা হবে: সিসিক প্রশাসক