আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ০২:৫৬:০৮ অপরাহ্ন

আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ

ছবি নিজস্ব


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকে যাওয়ার কোনো রাস্তা নেই। ফলে সেবা নিতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার জলসুখা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাটুলীপাড়া গ্রামে অবস্থিত কমিউনিটি ক্লিনিকটিতে সেবা নিতে রাস্তার অভাবে ভোগান্তিতে পড়তে হয়। রাজীব গোপ ও গোপেশ গোপের বাড়ির উপর দিয়ে ক্লিনিকে যেতে হয়। বাড়ির মালিক মাঝে মাঝে যাতায়াতে নিষেধাজ্ঞা দেন। ক্লিনিকের অপর পাশে রয়েছে খাল। ফলে বিকল্প কোনো রাস্তা নেই। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়।

আরও জানা যায়, ক্ষিতীন্দ্র গোপ ক্লিনিকের জায়গাটি দান করেন। এরপর সরকারিভাবে ক্লিনিক তৈরি হওয়ার পর ক্ষিতীন্দ্র গোপ বাকি জায়গা ক্লিনিকে যাওয়ার জন্য কোনো রাস্তা না রেখেই রাজীব গোপ ও গোপেশ গোপের কাছে বিক্রি করে দেন।

স্থানীয় লোকজন জানান, অন্যের বাড়ির উপর দিয়ে ক্লিনিকে আসা-যাওয়া করতে হয়। বিকল্প কোনো রাস্তা না থাকায় রোগী, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের সেবা নিতে চরম কষ্ট হয়।

এলাকাবাসীর অভিযোগ, চেয়ারম্যান, মেম্বারসহ প্রশাসনের কারও নজরে এখন পর্যন্ত এই ক্লিনিকের রাস্তার বিষয়টি আসেনি। দ্রুত ক্লিনিকে যাতায়াতের জন্য একটি সরকারি রাস্তার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

আজমিরীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন জানান, স্থানীয় জনপ্রতিনিধি রাস্তা করার উদ্যোগ নেবেন এটাই নিয়ম। ক্লিনিকের কমিটির সভাপতি ইউপি মেম্বার, উনিই এ ব্যাপারে উদ্যোগ নেবেন। প্রতি মাসিক সভায় বিষয়টি আলোচনায় আনা হয়, রেজুলেশন করা হয়। শিগগিরই এটা নিয়ে আলোচনা করে এমপি মহোদয়কে বিষয়টি অবগত করবো।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি
৪২ ওয়ার্ডের প্রতিটি সড়ক উন্নয়নের আওতায় আনা হবে: সিসিক প্রশাসক