বরিশাল থেকে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরতে এসে মা/রা গেছেন কার্যক্রম নি/ষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের এক নেতা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মারা যান তিনি।
মা/রা যাওয়া আওয়ামী লীগ নেতার নাম মো. মনিরুজ্জামান মিয়া (৪৫)। তিনি বরিশালের গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মিয়ার ছেলে।
জানা যায়, গত সোমবার (১২ অক্টোবর) বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া এলাকার অন্তত ৩০ জনের একটি দল সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসে। তাদের সফরসঙ্গী ছিলেন মনিরুজ্জামান। বুধবার সকালে হাওরে বোটের মধ্যে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাৎক্ষণিক তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃ/ত বলে ঘোষণা করেন।
মনিরুজ্জামানের সফরসঙ্গী আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা জামাল সিকদার জানান, তারা সিলেট ও সুনামগঞ্জে ঘুরতে এসেছিলেন। বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মা/রা যান মনিরুজ্জামান। সকালেই মরদেহ নিয়ে তারা বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
জৈন্তাবার্তা/আরআর




