সংগৃহীত
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের সঙ্গে দেখা করে মুগ্ধ হয়েছেন অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। আসন্ন সিনেমা ‘রানাবালি’র মুক্তির আগে এই সাক্ষাৎ হয়। পরে সামাজিক মাধ্যমে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন দুই তারকাই। সাক্ষাৎ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রাশমিকা জানান, বহু বছর ধরেই থালাপতি বিজয়ের ভক্ত তিনি। পরে তার সঙ্গে একই সিনেমায় কাজ করার সুযোগও হয়েছে। এখন তাকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে পাওয়া রাশমিকার কাছে অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। বিজয়ের প্রতি ভালোবাসা ও শুভকামনাও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, বিজয় দেবরাকোন্ডা জানান, দীর্ঘ কর্মব্যস্ততার পরও থালাপতি বিজয় তাদের আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। জীবন, কাজসহ নানা বিষয়ে কথা হয়েছে তাদের। এই সাক্ষাৎকে স্মরণীয় অভিজ্ঞতা উল্লেখ করে বিজয় দেবরাকোন্ডা বলেন, একবার দেখা হওয়ার পরই থালাপতি বিজয় তার পছন্দের মানুষ হয়ে উঠেছেন।এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘ভারিসু’ সিনেমায় থালাপতি বিজয়ের সঙ্গে অভিনয় করেছিলেন রাশমিকা। এবার বিজয় দেবরাকোন্ডার সঙ্গে জুটি বেঁধে আসছেন ‘রানাবালি’তে। সিনেমাটি মুক্তি পাবে ১৬ অক্টোবর।
জৈন্তাবার্তা/সুলতানা




