সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/১০/২০২৬ ০২:০৩:১২ অপরাহ্ন

সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ


হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক শিশুর মৃ/ত্যু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কাকার সঙ্গে বিভিন্ন ভিডিওতে অংশ নিয়ে পরিচিতি পেয়েছিল শিশুটি।'

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার ম/রদেহ উদ্ধার করা হয়।

দ্বীপ শীল ওই গ্রামের বিজয় শীলের ছেলে। তার অকাল মৃ/ত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দ্বীপকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বাড়ির পাশের পুকুরে তার ম/রদেহ পাওয়া যায়।

দ্বীপের কাকা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন। কয়েক মাস ধরে কাকার সঙ্গে এসব ভিডিওতে অংশ নিত দ্বীপ। ছোট্ট দ্বীপের উপস্থিতি ও অভিনয় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়তা পায়।

দ্বীপের মৃত্যুর খবর কাকা বিপ্লব শীল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা ছড়িয়ে পড়ে। শিশুটির অকাল মৃ/ত্যুতে শোক প্রকাশ করে তার পরিচিতজন ও অনুসারীরা নানা মন্তব্য করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, পানিতে ডুবে তিন বছর বয়সী দ্বীপ শীলের মৃ/ত্যু হয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনগরে পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দু/র্ভোগে ১২ গ্রামের মানুষ
মাধবপুরে সরকারি গাছ কা/টার অ/ভিযোগ অধ্যক্ষের বি/রুদ্ধে
সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক
সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ
সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান
দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ