সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৬ ১২:১২:০৩ অপরাহ্ন

সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংগৃহীত


সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় তিনি যোগ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন।

সালাহউদ্দিন আহমেদ বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার জনমানুষের নেতা হিসেবে সুপরিচিত ছিলেন।ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।সালাহউদ্দিন আহমেদ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

বিএনপির এই ত্যাগী ও একনিষ্ঠ জাতীয়তাবাদী আদর্শের নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।এদিকে বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানিয়েছেন, দুপুর ১টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সালাউদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ৩টায় শ্যামপুর লাল মসজিদে নামাজের জানাজা শেষে তাকে জুরাইন গোরস্তানে মরহুমের বাবার কবরে দাফন করা হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনগরে পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দু/র্ভোগে ১২ গ্রামের মানুষ
মাধবপুরে সরকারি গাছ কা/টার অ/ভিযোগ অধ্যক্ষের বি/রুদ্ধে
সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক
সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ
সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান
দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ