কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ০২:৫৭:২১ অপরাহ্ন

কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার


সিলেটের কানাইঘাট উপজেলার দনা সী/মান্তবর্তী ভারতের অভ্যন্তরে আকুয়া এলাকায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে পড়ে থাকা কানাইঘাটের খালেদ আহমেদের (২২) লা/শ আইনি প্রক্রিয়ার মাধ্যমে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উদ্ধার করা হয়েছে।

নি/হ/ত খালেদ কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির মিকিরপাড়া এরালীগুল গ্রামের মৃত ফজলু রহমানের ছেলে।

স্থানীয় সূত্র ও জকিগঞ্জ ১৯ বিজিবির মিডিয়া সেলের মাধ্যমে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খালেদ স্থানীয় কয়েকজন গরু চো/রাকারবারির সাথে অ/বৈধভাবে ভারতে অ/নুপ্রবেশ করেন। সেখান থেকে গরু নিয়ে আসার সময় ভারতের আকুয়া বস্তির খাসিয়াদের সাথে তাদের বিরোধ দেখা দিলে অ/স্ত্রধারী খাসিয়ারা ধাওয়া দেয়। এ সময় খালেদ আহমদ নি/খোঁজ হয়। তার সাথে থাকে অপর চো/রাকারবারিরা বাংলাদেশে পালিয়ে আসে।

স্থানীয়রা জানান, ফিরে আসা চো/রাকারবারিরা খালেদের পরিবারকে খবর দেন- ভারতীয় বি/এসএফ খালেদকে গু/লি করে হ/ত্যা করেছে এবং তার লা/শ দনা সী/মান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে। পরে তার পরিবার ও স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন, খালেদের লা/শ ভারতের আকুয়া এলাকার জঙ্গলে পড়ে রয়েছে।

তবে ভারতীয় বি/এসএফ না খাসিয়াদের গু/লিতে খালেদ নি/হত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় অনেকের ধারণা, খাসিয়ারা তাকে গু/লি করে হ/ত্যা করতে পারে।

ঘটনাটি স্থানীয় দনা বি/জিবি ক্যাম্পকে জানানোর পর উভয় দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে গু/লিবি/দ্ধ খালেদের লা/শ শুক্রবার বিকেলে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।

বি/জিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বি/জিবি) অধিনায়ক মো. নাজমুল হক জানান, বৃহস্পতিবার ভারতের অভ্যন্তরে খাসিয়া ও বাংলাদেশি চো/রাকারবারিদের মধ্যে সং/ঘাত হয়। এ সময় একজন বাংলাদেশি নাগরিক নি/খোঁজ হয় বলে সোর্স মাধ্যমে জানা যায়। এ ঘটনার তদন্ত চলছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, খালেদ আহমেদের লা/শ উদ্ধার করা হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য লা/শ মর্গে পাঠাবে। এ ঘটনায় বি/জিবির পক্ষ থেকে পুলিশকে কিছুই জানানো হয়নি।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক