জাফলংগামী পর্যটকবাহী বাসে ট্রাকের ধা/ক্কা, আহ/ত ৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

জাফলংগামী পর্যটকবাহী বাসে ট্রাকের ধা/ক্কা, আহ/ত ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ০৪:১০:০১ অপরাহ্ন

জাফলংগামী পর্যটকবাহী বাসে ট্রাকের ধা/ক্কা, আহ/ত  ৩

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে জাফলংগামী পর্যটকবাহী একটি বাসকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে পাথরবোঝাই একটি ট্রাক। এতে বাসের তিন পর্যটক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছয় দিনের জন্য সিলেট ভ্রমণে এসেছিলেন একদল পর্যটক। শনিবার তাঁরা জাফলংয়ের উদ্দেশে রওনা হন। পথে সিলেটগামী একটি পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫০১) পর্যটকবাহী বাসটিকে (ঢাকা মেট্রো-ব-১২-১৮৪৯) ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তামাবিল হাইওয়ে থানার ইনচার্জ এসআই নাজমুল জানান, আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য জানা যায়নি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক