হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/১০/২০২৬ ০২:৫১:৫৭ অপরাহ্ন

হা/মের উ/পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ/ত্যু


গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃ/ত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে নিশ্চিত হাম ও উপসর্গ নিয়ে মৃ/ত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৫ জনে।

রবিবার (১৮ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সর্বশেষ মা/রা যাওয়া দুই শিশু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের বয়স দেড় বছর ও ৯ মাস। তাদের বাড়ি হবিগঞ্জ ও সিলেট জেলায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১১১ জন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৭ জনে।

জৈন্তাবার্তা/আরআর