গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭/১০/২০২৬ ০৪:১৪:১১ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সংগৃহিত


গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) লন্ডনের প্রাণকেন্দ্র হোয়াইটচ্যাপেলের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসাইন আহমদের সঞ্চালনায় সভায় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মারুফ আহমদ, সহসভাপতি মোস্তাফিজুর রহমান সোহান ও মোস্তাফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ও রঞ্জন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, শাকের আহমদ ও জুনেদ আহমদ, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান শাকিল, প্রচার সম্পাদক আবুল হোসেন রনি, ক্রীড়া সম্পাদক এনামুল হক এবং ত্রাণ ও দুর্যোগ সম্পাদক রিপন আহমদ রাহাত।

এ ছাড়া সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ তারেক আহমদ, ইকবাল আহমদ, আমিরুল ইসলাম, জিল্লুর রহমান, কামরুল হাসান, তাওহীদ সোহান, সাহাদাত ও সুলতান আহমদসহ অনেকে।

সভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি সংগঠনের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় কামরুল হাসানকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সভায় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন। গোয়াইনঘাটের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা, সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা এবং এলাকার মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

এ সময় সংগঠনের চলমান কার্যক্রম আরও বেগবান করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক
মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক