জগন্নাথপুরে ই/য়া/বাসহ মা/দ/ক কারবারি ও হ/ত্যা মা/মলার আ/সামি গ্রে/ফতার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

জগন্নাথপুরে ই/য়া/বাসহ মা/দ/ক কারবারি ও হ/ত্যা মা/মলার আ/সামি গ্রে/ফতার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৬ ১০:১৪:৩৮ অপরাহ্ন

জগন্নাথপুরে ই/য়া/বাসহ মা/দ/ক কারবারি ও হ/ত্যা মা/মলার আ/সামি গ্রে/ফতার

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে ২৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি এবং হত্যা মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশের পৃথক দল এ অভিযান পরিচালনা করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমানের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) বিন আমিন ও এসআই অনিক পালের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের প্রথমটিতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কয়েস নেওয়াজের ছেলে মো. সায়েম মিয়া (২৯)-কে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

অপর অভিযানে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও (চণ্ডী হেদায়েতপুর) গ্রামের আবুল কাসেমের ছেলে দুখু মিয়া (২২)-কে গ্রেফতার করা হয়। তিনি একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতার দুজনকে রোববার বিকেলে যথাযথ পুলিশ প্রহরায় সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা নোট: প্রকাশের আগে অভিযানের তারিখটি নিশ্চিত করবেন। মূল প্রতিবেদনে শুধু ‘রবিবার’ উল্লেখ ছিল; ৮ নভেম্বর ধরে লেখা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী