শ্রীমঙ্গলে ২ লাখ ১৬ হাজার টাকার ভা/রতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রে/প্তার ১
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ২ লাখ ১৬ হাজার টাকার ভা/রতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রে/প্তার ১

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৬ ০৫:৩৮:২৫ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ২ লাখ ১৬ হাজার টাকার ভা/রতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রে/প্তার ১

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে আমদানি করা ২৮৮ বোতল ভারতীয় শ্যাম্পু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আব্দুল মতিন রিপন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল আব্দুল মতিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১২টি কার্টনে রাখা ২৮৮ বোতল ভারতীয় শ্যাম্পু উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ২৫০ মিলিলিটার পরিমাণের ‘WishCare Multi-Peptide Anti Hairfall Shampoo’ লেখা রয়েছে। উদ্ধার করা শ্যাম্পুর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি উদ্ধার করা পণ্যের বৈধ আমদানি-সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা আরও ২-৩ জনের সহযোগিতায় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আব্দুল মতিন রিপন উপজেলার তপশীপাড়া এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম