শ্রীমঙ্গলে সাংবাদিকের বি/রুদ্ধে মা/মলার প্রতিবাদে মানববন্ধন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শ্রীমঙ্গলে সাংবাদিকের বি/রুদ্ধে মা/মলার প্রতিবাদে মানববন্ধন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৬ ০২:৪৯:২৭ অপরাহ্ন

শ্রীমঙ্গলে সাংবাদিকের বি/রুদ্ধে মা/মলার প্রতিবাদে মানববন্ধন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহির (এহসানুল হক) সহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, হয়রানি বন্ধ এবং ঘটনার স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহমেদের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন।

এ শোমোয় বক্তব্য দেন দেশ রূপান্তরের মৌলভীবাজার প্রতিনিধি ইসমাইল মাহমুদ, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক আবুজার বাবলা ও কাওছার ইকবাল, কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, আনন্দবাজার পত্রিকার প্রতিনিধি এম মুসলিম চৌধুরী, দৈনিক সংগ্রামের শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রব, দৈনিক করতোয়ার শ্রীমঙ্গল প্রতিনিধি নূর মোহাম্মদ সাগর, আমাদের কণ্ঠের শাকের আহমেদ, বিজনেস বাংলাদেশের শ্রীমঙ্গল প্রতিনিধি মিজানুর রহমান আলম, বাংলাদেশ প্রতিক্ষণের বার্তা সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, দৈনিক উত্তর-পূর্বকোণের শ্রীমঙ্গল প্রতিনিধি মামুন আহমেদ এবং সময়ের আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি শামসুল ইসলাম শামীম।

জাণা গেছে, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে একাধিক সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদ প্রকাশের জেরে গত ২৫ অক্টোবর সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলসহ সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন, সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধান ও তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পথে বাধা সৃষ্টি করতে পারে। এ ধরনের ঘটনা সাংবাদিকদের মধ্যে ভীতি ও পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি করার আশঙ্কা রয়েছে।

তারা আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং জনস্বার্থে তথ্য প্রকাশের সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে জনস্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ সংকুচিত হলে সাধারণ মানুষের জানার অধিকার ক্ষতিগ্রস্ত হবে।

বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের ভয়ভীতি, হয়রানি, চাপ কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক এহসানুল হকসহ সংশ্লিষ্ট সকল সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

জৈন্তাবার্তা/আরআর