মৌলভীবাজারে গ্রে/প্তার সাবেক এমপির ছেলে সাদমান ও যুবলীগ নেতা নিক্সন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

মৌলভীবাজারে গ্রে/প্তার সাবেক এমপির ছেলে সাদমান ও যুবলীগ নেতা নিক্সন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ০১:৪২:২৪ অপরাহ্ন

মৌলভীবাজারে গ্রে/প্তার সাবেক এমপির ছেলে সাদমান ও যুবলীগ নেতা নিক্সন


মৌলভীবাজারে সাবেক সংসদ সদস্য নেছার আহমেদের ছেলে ফজলে রাব্বি সাদমানকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকেও গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে মৌলভীবাজার শহর থেকে ফজলে রাব্বি সাদমানকে গ্রেপ্তার করা হয়। তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাদমানের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তার বাবা সাবেক সংসদ সদস্য নেছার আহমেদ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

অন্যদিকে, মৌলভীবাজার জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা মৌলভীবাজার শহরে নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/আরআর