কালীপূজায় পটকা বিক্রি বন্ধের দাবি পূজা উদযাপন ফ্রন্টের
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়, স্মারকলিপি প্রদান

কালীপূজায় পটকা বিক্রি বন্ধের দাবি পূজা উদযাপন ফ্রন্টের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৬ ১০:৪৬:৪৯ অপরাহ্ন

কালীপূজায় পটকা বিক্রি বন্ধের দাবি পূজা উদযাপন ফ্রন্টের

ছবি:সংগৃহীত


আসন্ন কালীপূজা উপলক্ষে বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, এর ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির দাবিতে সিলেটের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখা। এ সময় সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতাদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সোমবার (২ নভেম্বর) রাতে সংগঠনটির মহানগর শাখার নেতারা ব্যবসায়ী নেতাদের হাতে স্মারকলিপি তুলে দেন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক অর্জুন ঘোষের সভাপতিত্বে এবং সদস্যসচিব উজ্জ্বল রঞ্জন চন্দের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুল রহমান রিপন।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহসভাপতি মো. আব্দুস ছোবহান, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, শ্রমবিষয়ক সম্পাদক শুয়েভ আহমদ অভি এবং সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ জাকারিয়া।

এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক দিলীপ কুমার চন্দ, সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অর্পণ ঘোষ, জালালাবাদ থানার আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ সরকার, যুগ্ম সম্পাদক অমিত কুমার ধর, বিদ্যুৎ দাশ, জানি রায়, সদস্যসচিব রাহুল সেন সৌরভ, অরুণ ঘোষ, অনতু চক্রবর্তীসহ জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আগামী ৮ নভেম্বর রোববার সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে, বিশেষ করে মহাজনপট্টি ও বন্দরবাজার এলাকায় প্রকাশ্যে ক্ষতিকর বিস্ফোরক পটকা বিক্রি করা হয়। এসব পটকা সহজেই সাধারণ মানুষের হাতে পৌঁছে যায়, যা জনজীবনে বিরক্তি সৃষ্টি করার পাশাপাশি জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করে।

এ অবস্থায় কালীপূজাকে কেন্দ্র করে বিপজ্জনক পটকার বিক্রি বন্ধ, ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকা এবং এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: