সোনাই নদীতে ডু/বে ৭ বছরের শিশুর মৃ/ত্যু
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

সোনাই নদীতে ডু/বে ৭ বছরের শিশুর মৃ/ত্যু

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৬ ০৮:৫৬:৩১ অপরাহ্ন

সোনাই নদীতে ডু/বে ৭ বছরের শিশুর মৃ/ত্যু

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে হানজালা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে মায়ের সঙ্গে নদীতে লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ হয় সে। প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত হানজালা মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জলফু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে মায়ের সঙ্গে সোনাই নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে যায় হানজালা। একপর্যায়ে নদীর পানিতে পড়ে নিখোঁজ হয় সে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনোতোষ মল্লিক শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ