সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা সরব নন বলে জানিয়েছেন হালের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। তিনি বলেন, ‘নিজের মতো করে নিজের ভুবনে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি।’ব্যক্তিগত জীবন প্রসঙ্গে তিনি জানান, ১০ বছরের সম্পর্ক ও দুই বছরের বেশি সময় ধরে তিনি বিবাহিত। ফারিন বলেন, ‘ব্যক্তিগত জীবন আমি সব সময় আলোর বাইরে রাখতে পছন্দ করি।
আমার স্বামী ও আমার পারস্পরিক সিদ্ধান্তেই আমরা পারিবারিক জীবন প্রচারের বাইরে রাখি। সামাজিক মাধ্যমে ব্যক্তিগত জীবনের অতিরিক্ত প্রকাশ অনাকাঙ্ক্ষিত আলোচনা ও জাজমেন্ট তৈরি করে।’তাসনিয়া ফারিন অভিনয় করেন নাটকে। ওটিটি মাধ্যমেও প্রতিভার ঝলক দেখিয়েছেন। নয় বছর আগে নাম লিখিয়েছিলেন সিনেমায়। কিন্তু সময়টা তার পক্ষে ছিল না। তাই তখন সিনেমাতে দেখা যায়নি তাকে। নাটকের জনপ্রিয়তা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। দুই বছর আগে ‘ফাতিমা’ নামে সেই সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে তার। এরপর চলতি বছর ‘প্রিন্স’ নামে একটি সিনেমা দিয়ে চিত্রনায়িকা হিসাবে পরিচয়টা নিয়ে গেছেন আরও একধাপ উপরে। নায়ক হিসাবে পেয়েছেন শাকিব খানকে। কিন্তু নিজ নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি ফারিন। অনেকের মতে, শাকিব খানের সিনেমা, নায়িকা হিসাবে ফারিন ছিলেন শুধুই অলংকার। তার কিছু করারও ছিল না।
জৈন্তাবার্তা/সুলতানা




