সংগৃহীত
দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। সম্প্রতি জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ তাদের বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের মুখে পড়েন এই তারকা জুটি্রে
তবে এবার সমালোচকদের পাল্টা জবাব দিয়েছেন দুজনই। নিজেদের সম্পর্ক নিয়ে বাইরের মানুষের নেতিবাচক মন্তব্যের জবাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন তারা।শোতে বিয়ের প্রস্তাব এবং একে অপরকে নিয়ে করা মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। সাধারণত অনলাইনে এমন বিতর্ক এড়িয়ে চলেন রাশমিকা। তবে এবার আর নীরব থাকেননি অভিনেত্রী। নিজের ব্যক্তিগত জীবন ও বিজয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন তিনি।রাশমিকার মতে, বিয়ে মানেই শুধু আংটি বদল কিংবা আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া নয়।্বরে
রং একসঙ্গে ভবিষ্যৎ গড়ে তোলা এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে একে অপরের পাশে থাকাই সম্পর্কের মূল ভিত্তি।বিজয়কে নিজের জীবনের সঙ্গী ও সবচেয়ে কাছের বন্ধু হিসেবে উল্লেখ করেছেন রাশমিকা। জীবনের কঠিন সময়, অসুস্থতা কিংবা উদ্বেগের রাতগুলোতে বিজয় যেভাবে তার পাশে থেকেছেন, সেটিও তুলে ধরেছেন অভিনেত্রী। তার কাছে সম্পর্কের মূল্য কেবল আনুষ্ঠানিকতা কিংবা সামাজিক স্বীকৃতিতে সীমাবদ্ধ নয়।সমালোচকদের উদ্দেশে রাশমিকা বলেন, ‘আমার জীবন এবং আমার সঙ্গীকে নিয়ে আমি খুব সুখী।’ বিয়ের প্রস্তাব নিয়ে করা মন্তব্যের জবাবে তিনি আরও বলেন, ‘আমি যদি তাকে বেছে নেওয়ার কথা বলি, তবে একশবার নয়, হাজারবার প্রপোজ করব!’এদিকে রাশমিকার পাশাপাশি ট্রোলারদের জবাব দিয়েছেন বিজয় দেবেরাকোন্ডাও। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বক্তব্যে রাশমিকাকে জীবনের অন্যতম সুন্দর অংশ হিসেবে উল্লেখ করেছেন অভিনেতা।বিজয় লেখেন, ‘আমার সেরা বন্ধু, আমার স্ত্রী, আমার জীবনের অন্যতম সুন্দর অংশ-যাকে আমি পুরোপুরি সঠিকভাবে বেছে নিয়েছি। যারা এ নিয়ে উদ্বিগ্ন, তাদের জানাই, আমরা দুজনই দারুণ সুখে আছি। আমি ধন্য।’নিজেদের সম্পর্ক নিয়ে অন্যদের নেতিবাচক মন্তব্যের জবাবে বিজয় আরও লেখেন, ‘যদি জগৎটা একদিকে আর আমি ও সে অন্যদিকে হই, তবে তাই হোক।’ পাশাপাশি ভালোবাসা ও সহজ-সরলভাবে সুখে বেঁচে থাকার আনন্দ উদযাপনকারীদের প্রতি ভালোবাসা জানিয়েছেন তিনি। যারা এসবকে সমর্থন করেন না, তাদের নিজেদের মতো থাকারও আহ্বান জানিয়েছেন অভিনেতা্রারে
শমিকা ও বিজয়ের এই বক্তব্যের পর তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের জবাবে দুজনের অবস্থান স্পষ্ট-ব্যক্তিগত জীবনে তারা সুখী এবং নিজেদের সম্পর্ক নিয়ে অন্যদের নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব দিতে চান না।
জৈন্তাবার্তা/ সুলতানা




