সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে প্রবাসীদের উদ্যোগে আগামী ২৭ অক্টোবর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অস্ত্রোপচারের আয়োজন করা হয়েছে। উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের নিজ বুরুঙ্গা বাজারে ভাড চক্ষু হাসপাতালের চিকিৎসকদের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনার কথা রয়েছে। নিবন্ধনের শেষ তারিখ ২৬ অক্টোবর।
আয়োজকদের প্রচারপত্রে এইচআরএফ ও ইউনাইটেড এইড প্রবাসী ট্রাস্টের সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে। তবে এ আয়োজন সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন ওসমানীনগরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
আয়োজক হাফিজুর রহমান জানান, বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমের অনুমোদন চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে। তবে এ বিষয়ে অনুমোদন পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ অবস্থায় নির্ধারিত সময়ে কার্যক্রমটি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
জৈন্তাবার্তা/ সুলতানা




