মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

নয়াবাজার মণিপুরী পাড়ায় মতবিনিময় সভায় সিসিক প্রশাসক

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ১১:৫৬:৪১ অপরাহ্ন

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে   সহযোগিতা করবে সিসিক

সংগৃহিত


সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট সিটি করপোরেশন সবার প্রতিষ্ঠান। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে নগরবাসীর সুযোগ-সুবিধা নিশ্চিত করা সিসিকের দায়িত্ব। আমরা সেই দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করছি।

মণিপুরী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব গুরু কীর্তন উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর) রাতে ২৪ নম্বর ওয়ার্ডের মণিপুরীপাড়ায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। প্রত্যেক সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং নিজ নিজ উৎসব যথাযথভাবে পালনের সুযোগ নিশ্চিত করা সবার দায়িত্ব।

তিনি বলেন, মণিপুরী সম্প্রদায়ের সব উৎসব উদযাপনে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সিসিক পাশে থাকবে।

সিসিক প্রশাসক শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ার সংস্কার ও অসম্পূর্ণ উন্নয়নকাজ সম্পন্ন করারও আশ্বাস দেন। ঐতিহ্যবাহী এই ধর্মীয় স্থাপনার প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ সম্পন্ন করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে সহযোগিতার কথা জানান তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নয়াবাজার মণিপুরী পাড়ার প্রধান নামব্রম কৃষ্ণমণি সিংহ। শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নামব্রাম শংকরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি এল প্রশান্ত কুমার সিংহ, ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সালেহা কবির শেপী।

এ সময় এলাকার মুরুব্বি কৃষ্ণমণি সিংহ, ব্রজমোহন সিংহ, লৈইচম্বম মিন্টু, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী রবিকিরণ সিংহ রাজেশ, মিন্টু সিংহ, লিটন সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

মণিপুরী সম্প্রদায়ের সব উৎসবে সহযোগিতা করবে সিসিক
ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাটে পুসাগের সভাপতি মোস্তাফিজুর ও সম্পাদক আবু হানিফ
ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ, বাংলাদেশিদের প্রবেশে সৌদির বিশেষ সুযোগ
প্রবাসীদের জমি দখলের অভিযোগ অগ্রাধিকার দিয়ে দেখবে প্রশাসন: সিসিক প্রশাসক
সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী
আজমিরীগঞ্জে খাঁস জমি থেকে মাটি উত্তোলনেে হিড়িক,নিশ্চুপ প্রশাসন!
সিলেট পাসপোর্ট অফিস থেকে যুবলীগ নেতা আ/টক
জকিগঞ্জে ছেলের হাতে প্রা/ণ গেল মায়ের, আ/হত ৪
কোম্পানীগঞ্জে চাচাতো ভাইদের হা/মলায় যুবক নি/হত