গোয়াইনঘাটে ছাত্রদল নেতা বদরুল হ ত্যা র প্রতিবাদে মানববন্ধনে ২৪ ঘণ্টার আলটিমেটাম
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

গোয়াইনঘাটে ছাত্রদল নেতা বদরুল হ ত্যা র প্রতিবাদে মানববন্ধনে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০/১০/২০২৬ ০৭:৫৮:২৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে ছাত্রদল নেতা বদরুল হ ত্যা র প্রতিবাদে মানববন্ধনে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাটে সাবেক ছাত্রদল নেতা বদরুল আলম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ১নং রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদল। মানববন্ধন থেকে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক। নির্ধারিত সময়ের মধ্যে মামলার প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে কঠিন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন নেতারা।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় স্থানীয় বঙ্গবীর আরে ফোন দাও ফোন দাও পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১নং রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বদরুল আলম সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনায় নিহতের বড় ভাই আখলাকুল আম্বিয়া বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার পর একজনকে গ্রেপ্তার করা হলেও অভিযোগ অনুযায়ী, এ পর্যন্ত তালিকাভুক্ত প্রধান আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ নিয়ে নিহতের পরিবার, স্বজন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

মানববন্ধনে বক্তারা বলেন, বদরুল আলম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একজনকে গ্রেপ্তার করেই যেন তদন্ত ও গ্রেপ্তার কার্যক্রম সীমাবদ্ধ না থাকে, সে বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের পেছনে জড়িত প্রত্যেকের ভূমিকা তদন্তের মাধ্যমে প্রকাশ করার দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, একটি নৃশংস হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা শুধু নিহতের পরিবারের দাবি নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন সমুন্নত রাখার স্বার্থেও জরুরি। কোনো অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যেতে না পারে, সে জন্য প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ১নং রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করেন। তিনি বদরুল আলম হত্যাকাণ্ডে দায়ের করা মামলার প্রধান আসামিসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে পরবর্তী কর্মসূচি গ্রহণের কথা জানান তিনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ফখরুল ইসলাম ও শামীম আহমদ; জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন; স্বেচ্ছাসেবক দলের মাহবুব আলম, জাহাঙ্গীর আলম ও সুনাম উদ্দিন; ছাত্রদল নেতা সোহেল আহমদ, আব্দুল বাসিত,আক্তার হোসেন,আনোয়ার হোসেন নাহিদ,আলবাব হোসেন ও তারেক খালেকসহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে মামলার প্রধান আসামিদের গ্রেপ্তার, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তাঁরা বলেন, বদরুল আলম হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের দাবিতে তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

নেতাকর্মীদের প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনবে এবং নিহতের পরিবার ন্যায়বিচার পাবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?