ছবি:সংগৃহীত
সিলেট নগরের সুবিদবাজারে পৈতৃক সম্পত্তি দখল, জাল আমমোক্তারনামা তৈরি করে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন কানাডা ও যুক্তরাষ্ট্রপ্রবাসী এক ভাই-বোন। মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগকারীরা হলেন মো. এহসানুল ইসলাম চৌধুরী ও তাজিন ইসলাম চৌধুরী। তাঁরা তাঁদের ছোট ভাই মুমিনুল ইসলাম চৌধুরী (রিমু), মা বুলবুল নাহার চৌধুরীসহ কয়েকজনের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তাঁরা জানান, তাঁদের বাবা এনামুল ইসলাম চৌধুরী ২০২১ সালের ৩ জানুয়ারি মারা যান। পরবর্তী সময়ে ২০২২ সালের ২৮ মার্চ নিবন্ধিত বণ্টননামা অনুযায়ী, সিলেট নগরের সুবিদবাজারে ব্র্যাক ব্যাংকের ভবনের অর্ধেক এবং পল্লবী কমিউনিটি সেন্টারের ভূমির অর্ধেক তাঁদের প্রাপ্য হয়। তবে খতিয়ান নম্বর ২০৩৬৫ ও ২০৩৬৮-এর আওতাধীন জমি, কমিউনিটি সেন্টার এবং ব্র্যাক ব্যাংকের কাছে ভাড়া দেওয়া চারতলা ভবন তাঁদের ভাই, মা ও সহযোগীরা দখলে রেখেছেন বলে অভিযোগ করেন তাঁরা।
দুই প্রবাসীর অভিযোগ, তাঁদের অনুপস্থিতিতে মুমিনুল ইসলাম চৌধুরী (রিমু), মাসুক মিয়া, নওশেবা ফারাহ তুনা ও বুলবুল নাহার চৌধুরী তাঁদের স্বাক্ষর জাল করে একটি ভুয়া আমমোক্তারনামা তৈরি করেন। ওই দলিল ব্যবহার করে ২০২১ সাল থেকে ব্র্যাক ব্যাংকের সুবিদবাজার শাখার ভাড়া বাবদ তাঁদের প্রাপ্য আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেন তাঁরা। দলিল তৈরির সময় তাঁরা দুজনই দেশের বাইরে ছিলেন উল্লেখ করে পাসপোর্টের ভ্রমণসংক্রান্ত নথিকে প্রমাণ হিসেবে উপস্থাপনের কথা জানান।
এ ঘটনায় সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কোতোয়ালী সি.আর. মামলা নম্বর ৪৯৭/২০২৬ দায়ের করেছেন বলে জানান তাঁরা। তাঁদের ভাষ্য অনুযায়ী, আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিলেটকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিতর্কিত আমমোক্তারনামা জব্দ ও স্বাক্ষর পরীক্ষার আদেশও দেওয়া হয়েছে বলে দাবি করেন তাঁরা।
তাঁরা আরও জানান, গত ২২ এপ্রিল কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মাধ্যমে আমমোক্তারনামা প্রত্যাহারের ঘোষণাপত্র সম্পাদন করেছেন।
সংবাদ সম্মেলনে সিলেট সদর উপজেলার নালিয়া আঙ্গারুয়া মৌজার প্রায় ২৬২ শতক জমি এবং ঢাকার ধানমন্ডিতে তাঁদের পৈতৃক বাড়ি দখলে রাখার অভিযোগও তোলেন তাঁরা। তাঁদের দাবি, জালিয়াতির মাধ্যমে তৈরি ৭১/২০১০ নম্বরের একটি অছিয়তনামার কার্যকারিতা গত ৪ অক্টোবর সিলেটের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের আদেশে স্থগিত করা হয়েছে।
এহসানুল ও তাজি
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




