ছবি:সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করেছেন গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের গণমাধ্যমকর্মীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টায় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে নবনির্বাচিত সভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সদস্য মো. আব্দুল মালিক, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, দপ্তর সম্পাদক মারজানুল আজহার জুনেদ এবং সদস্য মো. আবুল কালাম আজাদ।
শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকরা নবনির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত ঐক্য বজায় রেখে এলাকার গণমাধ্যমের উন্নয়ন এবং জনস্বার্থে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর গোয়াইনঘাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ২০২৬-২৮ মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




