আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৬ ০৯:০০:২৩ অপরাহ্ন

আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি

সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাড়ির পাশে নদীতে গোসল করতে নেমে  মরিয়ম বিবি (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন।মঙ্গলবার (২০ অক্টোবর)  দুপুর আনুমানিক সাড়ে বারোটায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর নরজাকান্দা গ্রামে এই ঘঠনা ঘঠে। নিখোঁজ মরিয়ম বিবি  নরজাকান্দা গ্রামের  আমজাদ মিয়ার স্ত্রী। ঘঠণার পর হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটব ডুবরি দল সন্ধা প্রায়  সাড়ে পাঁচটা পর্যন্ত নদীতে খোজা খুঁজি করলেও নিখোঁজ গৃহবধু মরিয়মের কোন খোঁজ পাওয়া যায়নি। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরে গৃহবধু মরিয়ম বিবি বাড়ীর পিছনে কালনী নদীতে গোসল করতে যান। গোসলের এক পর্যায়ে তিনি পানির স্রোতে নিখোঁজ হন। পরিবারের লোকজন ও স্থানীয়রা বিষয়টি জানার পর ফায়ার সার্ভিস ও পুলিশকে অবহিত করেন।খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল ঘঠণাস্থলে পৌঁছে প্রায় সন্ধ্যা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করলেও নিখোঁজ মরিয়মের কোন খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবরি টিম লিডার মো.ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত নদীতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করি৷  কিন্তু নিখোঁজ মরিয়ম বিবির কোন খোজঁ না পাওযায় সন্ধ্যায় অন্ধকার হবার পর আমরা উদ্ধার অভিযান সমাপ্ত করি। 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম জানান, দুপুরে নদীতে গোসলে নেমে নদীর স্রোতে নিখোঁজ হন মরিয়ম। ফায়ার সার্ভিসের ডুবরি দল দীর্ঘ সময় উদ্ধার কার্যক্রম পরিচালনা করলেও নিখোঁজ মরিয়ম বিবির কোন খোঁজ পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট বিমানবন্দরে গ্রে/প্তার সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি
কানাইঘাটে অটোরিকশাচালক হ/ত্যা: বাবা ও চার ছেলেসহ ৫ আসামি আট/ক
প্রতিমা বিসর্জনে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি