সিলেটে বিমানবন্দরে শাবু নেওয়াজকে বিএনপি নেতাকর্মীদের সংবর্ধনা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

প্রবাসে বিএনপির জন্য তাঁর অবদান অতুলনীয়: এম এ মালিক

সিলেটে বিমানবন্দরে শাবু নেওয়াজকে বিএনপি নেতাকর্মীদের সংবর্ধনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৬ ০৬:৫৮:৩৯ অপরাহ্ন

সিলেটে বিমানবন্দরে শাবু নেওয়াজকে বিএনপি নেতাকর্মীদের সংবর্ধনা

ছবি:সংগৃহীত


যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে তাঁকে সংবর্ধনা দিয়েছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২১ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিক বলেন, জাতীয়তাবাদী দলের জন্য প্রবাসে শাবু নেওয়াজের অবদান অতুলনীয়। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে প্রবাসীদের ভূমিকা সব সময় গুরুত্বপূর্ণ ছিল, ভবিষ্যতেও থাকবে। প্রবাসীরা দলের প্রেরণার অন্যতম উৎস।

বিশেষ অতিথির বক্তব্যে জালালাবাদ গ্যাসের পরিচালক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, দলীয় ঐক্যের কোনো বিকল্প নেই। শাবু নেওয়াজের মতো ত্যাগী নেতাদের দেশে ফেরা বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের আরও উজ্জীবিত করবে এবং আন্দোলনকে বেগবান করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটির বিভাগীয় সভাপতি সৈয়দ নুরুজ্জামান, মহানগর বিএনপির উপদেষ্টা আশরাফ গাজী, মহানগর বিএনপি নেতা লুৎফুর রহমান ও শাহাদাত হোসেন মিন্টু, মহানগর মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আখতার হোসেন মিন্টু, যুবদল নেতা নজরুল ইসলাম, মহানগর কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক নোমান, সাবেক ছাত্রনেতা আলী আকবর রাজন, ছাত্রনেতা ইফতেখার আহমদ সানি, মহানগর ছাত্রদলের কৃষিবিষয়ক সম্পাদক জাহিদ হোসেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির।

এ ছাড়া বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রতিমা বিসর্জনে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার