সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইঁদুর মারার বিষ খেয়ে রাশেদা বেগম (৪০) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের শালদিঘা গ্রামে ভিকটিমের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদা বেগম শালদিঘা গ্রামের মৃত আব্দুল সাত্তারের মেয়ে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে স্বামীর সাথে বিবাহবিচ্ছেদের পর থেকে রাশেদা বেগম বাবার বাড়িতেই বসবাস করে আসছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে বাজার থেকে ইঁদুর মারার বিষ কিনে এনে ঘরের ভেতরে খেয়ে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকার শুনে মা ও প্রতিবেশীরা এগিয়ে এলে তিনি বিষ খাওয়ার বিষয়টি জানান।
পরবর্তীতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে বিকেলে জগন্নাথপুর থানা পুলিশের একটি টিম হাসপাতালে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।
জৈন্তাবার্তা/সুলতানা




